শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-০৭-২০২০ ০৬:৫৮ অপরাহ্ন |
আশরাফূল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী ভাতার নতুন তালিকাভুক্তদের কার্ড বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩জুলাই) বিকালে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দোবিলা পরিষদ চত্বরে বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী ভাতার নতুন ২৩৫জন তালিকাভুক্তদের কার্ড বিতরণ করা হয়। এ সময় মাগুড়াবিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল, উপজেলা সমাজসেবা অফিসের বøক সুপার ভাইজার মনিরুজ্জামান, ইউপি সদস্য আনোয়ার হোসেন, জয়নব খাতুন, মাসুদা খাতুন ও ইউপি সচিব শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
মাগুড়াবিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল বলেন, ইউনিয়নের বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধীদের তালিকা যাচাই-বাছাই শেষে যারা পাওয়ার যোগ্য তাদেরকে তালিকাভুক্ত করে ভাতাভোগী কার্ড বিতরন করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com