তাড়াশে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত
০৮ নভেম্বর, ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন

  

তাড়াশে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৩-০৭-২০২০ ১১:০৮ পূর্বাহ্ন
তাড়াশে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

আশরাফুল ইসলাম রনি:

মুজিববর্ষ উপলক্ষে বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের  তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল এর নেতৃত্ব সদর ইউনিয়নের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (০২জুলাই) বিকালে দিকে সদর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম বকুল এর সভাপতিত্বে বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সিরাজগন্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহবুব হাসান এবং তাড়াশ উপজেলা ছাএলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান মাহবুব, পৌর ছাএলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ জেলা ও উপজেলা আরও ছাএলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশিত দেশব্যাপী ” গাছ লাগাও পরিবেশ বাচাও ” এই স্লোগানকে ধারণ করে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাএলীগের বৃক্ষরোপন আমরা করেছি। বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় চত্তরে বৃক্ষরোপণ করা হয়।বাংলাদেশ ভৌগোলিক কারনেই প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটি দেশ। বৈশ্বিক এই দুর্যোগকে মোকাবেলা করবার জন্য আমাদের সারাদেশে বেশী বেশী বৃক্ষরোপণের প্রয়োজন ।

এর ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে ভারসাম্য এবং বাসযোগ্য বাসস্থান নিশ্চিত করা সম্ভব। তাড়াশ উপজেলা গাছ লাগানো হয়েছে। বিভিন্ন সময় নানা অসাধু গোষ্ঠীর কারণে দেশের বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলায় পরিবেশে এর প্রভাব পড়েছে। ফলে এখন থেকে গাছ কাটা প্রতিরোধে সচেতনসহ বিভিন্ন কার্যক্রম চালোনোর উদ্যোগ নেওয়া হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-০৭-২০২০ ১১:০৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 389 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com