বেলকুচিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে র‍্যাবের হাতে পিতা আটক
১২ মে, ২০২৬ ১১:২২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে র‍্যাবের হাতে পিতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৩-০৭-২০২০ ০৭:৩৯ পূর্বাহ্ন
বেলকুচিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে র‍্যাবের হাতে পিতা আটক
জহুরুল ইসলাম:সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে র‍্যাব-১২ এর হাতে লম্পট পিতা আটক হয়েছে।

বুধবার (১ জুলাই) রাতে র‍্যাব-১২ সিরাজগঞ্জের একটি আভিযানিক দল ঢাকার যাত্রাবাড়ীর পশ্চিম জনতা বাজার এলাকা হতে মেয়েকে ধর্ষণের মামলার আসামী মনিরুল ইসলাম (৪৫) কে আটক করে।

র‍্যাব ১২ সূত্রে জানাযায়, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর হরিনাথপুর গ্রামে ১৫ বছর বয়সী মেয়েকে তার পিতা মনিরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বেলকুচি থানায় ঐ কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করে। অভিযোগে থেকে জানা যায়, ভূক্তভোগীর মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ায় সে সৎ মা ও বাবার আশ্রয়ে বসবাস করছিল। প্রায় ১ বছর যাবত তার পিতা তাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে আসছে। সে পারিবারিক ও সামাজিক সম্মানের কথা বিবেচনা করে এতদিন সহ্য করে আসছিল। কিন্তু তার পাষন্ড পিতার নির্মম অত্যাচার অসহনীয় পর্যায়ে গেলে সে কোন উপায় না পেয়ে স্থানীয় ইউপি চেয়াম্যান সোনিয়া সবুর আকন্দের সহযোগিতায় থানায় একটি মামল দায়ের করে।

মামলার খবর শুনে পিতা মনিরুল ইসলাম পলিয়ে যায়। র‍্যাব-১২, সিরাজগঞ্জ ঘটনা সম্পর্কে অবহিত হয়ে আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গতকাল বুধবার মামলার আসামী মনিরুল ইসলামকে ঢাকার যাত্রাবাড়ীর পশ্চিম জনতা বাজার এলাকা হতে আটক করা হয়েছে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিপিএম/পিপিএম জানান, আমরা মেয়েকে ধর্ষনে মামলার আসামী পাষন্ড পিতাকে র‍্যাব ১২ সদস্যদের হাতে আটক করেছে। আসামী মনিরুলকে বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে আমাদের কাছে হস্থান্ত করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৩-০৭-২০২০ ০৭:৩৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 901 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com