শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৩-০৭-২০২০ ০৭:২৯ পূর্বাহ্ন |
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ তার করোনা রিপোর্ট পজিটিভ নিশ্চিত করেছে। চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ গত ২৯ শে জুন করোনার উপসর্গ নিয়ে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করারর পর বৃহস্পতিবার (২ জুলাই) রিপোর্টে করোনা পজিটিভ আসে।
বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: এ,কে,এম মোফাখখারুল ইসলাম জানান, এ উপজেলায় ৭ জনের করোনা রিপোর্ট এসেছে। তার মধ্যে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের করোনা পজিটিভ হয়েছেন । বাকী ৬ জনের নেগেটিভ।
এ বিষয়ে চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের সাথে যোগাযোগ করলে তিনি করোনার বিষয়ে নিশ্চিত করে এই প্রতিবেদককে বলেন, আমার আজ করোনা পজিটিভ এসেছে। আমি মানসিক ভাবে শক্ত ও সুস্থ আছি। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি আমি যেন দ্রুত সুস্থ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com