শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভরত চন্দ্র পালের পরলোক গমন
০৩ মে, ২০২৬ ০৮:০১ পূর্বাহ্ন

  

শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভরত চন্দ্র পালের পরলোক গমন

দিলীপ গৌর
০৩-০৭-২০২০ ০২:০৬ পূর্বাহ্ন
শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভরত চন্দ্র পালের পরলোক গমন
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক সদ্য অবসরপ্রাপ্ত ভরত চন্দ্র পাল (৭০) বৃহস্পতিবার (২জুলাই) সকালে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। সে গত ১৯ জুন খাঁজা ইউনুস আলী মেজিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এরপর তাঁকে গত মঙ্গলবার সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে আজ বৃহস্পতিবার সে মৃত্যুবরণ করেন। তার বাড়ী পৌর এলাকার দত্তপাড়া মহল্লায়। এদিন বিকেলে শাহজাদপুর কেন্দ্রীয় মহা শ্বসানে তার অন্তেষ্ট্রীক্রীয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকি ও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ।


দিলীপ গৌর ০৩-০৭-২০২০ ০২:০৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 305 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com