কাজিপুরে ৩ জনের করোনা পজেটিভ
০৩ মে, ২০২৬ ০৫:৩০ অপরাহ্ন

  

কাজিপুরে ৩ জনের করোনা পজেটিভ

আব্দুল জলিল
০৩-০৭-২০২০ ০১:৪৮ পূর্বাহ্ন
কাজিপুরে ৩ জনের করোনা পজেটিভ
কাজিপুর প্রতিনিধিঃ কাজিপুরে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। গত এক সপ্তাহেই মোট আক্রান্তের অর্ধেক করোনা পজেটিভ ধরা পড়েছে। আক্রান্তরা হলেন, কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ্ এ্যাসিস্টেন্ট ও ল্যাবের একজন এবং চরাঞ্চলের মাজনাবাড়ি গ্রামের একজন। এর সাথে পূর্বে করোনা পজিটিভ রোগির তৃতীয় ফলোআপ রিপোর্টেও তিন জনের পজিটিভ এসেছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভিন পারুল এ তথ্য নিশ্চিত করে বলেন, "করোনা উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং আজ তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের সকলের বাড়ি লকডাউন করা হয়েছে। " এ নিয়ে কাজিপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ জনে।

আব্দুল জলিল ০৩-০৭-২০২০ ০১:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 232 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com