তাড়াশে ছাগলে প্রতিবেশির গাছপালা খাওয়ায় রগ কেটে দেয়ার অভিযোগ এক গৃহবধূর বিরুদ্ধে
১৩ মে, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে ছাগলে প্রতিবেশির গাছপালা খাওয়ায় রগ কেটে দেয়ার অভিযোগ এক গৃহবধূর বিরুদ্ধে

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০২-০৭-২০২০ ০৯:২৮ অপরাহ্ন
তাড়াশে ছাগলে প্রতিবেশির গাছপালা খাওয়ায় রগ কেটে দেয়ার অভিযোগ এক গৃহবধূর বিরুদ্ধে

সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবেশীর বাড়িতে ঢুকে ছাগল গাছপালা খেয়ে ফেলায় সোনেকা খাতুন নামের এক গৃহবধুর বিরুদ্ধে ছাগলটির রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে তাড়াশ থানায় ওই গৃহবধুর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন ছাগলের মালিক জয়নব খাতুন ।
মুনসুর বিশ্বাস জানান, তিনি পেশায় ভাংড়ি জিনিসপত্র ব্যবসায়ী। তার অভাবের সংসারে স্বচ্ছলতা আনতে তার স্ত্রী জয়নব খাতুন দুই বছর ধরে একটি ছাগল লালনপালন করে আসছিলেন। ছাগলটি প্রতিবেশি মকবুল বিশ্বাসের বাড়িতে প্রায় ঢুকে গাছপালা খেয়ে থাকে। এতে দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হয়। 

এদিকে, বৃহস্পতিবার আবারও জয়নব খাতুনের ছাগলটি সেই প্রতিবেশি বাড়িতে ঢুকে পড়ে। এসময় মকবুলের স্ত্রী সোনেকা খাতুন ধারালো দা দিয়ে ছাগলটির পায়ের রগ কেটে দেয়। 
এ সময় জয়নব খাতুন ছাগলটিকে উদ্ধার করে কাছিকাটা বাজারে প্রাণী চিকিৎসক মতিনের কাছে নিয়ে যান। সেখান থেকে ভ্যান গাড়িতে তুলে তাড়াশ থানায় নিয়ে এসে জয়নব খাতুন একটি অভিযোগ দায়ের করেন ওই গৃহবধু সোনেকা খাতুনের বিরুদ্ধে। 

তাড়াশ থানার ডিউটি অফিসার এএসআই শরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে তাড়াশ থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০২-০৭-২০২০ ০৯:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 682 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com