শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০২-০৭-২০২০ ০৯:২৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৫ বছরের এক শিশু কে ধর্ষনের চেষ্টায় মোঃ আমজাদ হোসেন (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা। গ্রেপ্তারকৃত আসামী তাড়াশ উপজেলার হামকুড়িয়া উত্তর শেখপাড়ার মৃত ছকির ছেলে ।
বৃহস্পতিবার (২জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র্যাব-১২ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ এরশাদুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গত (৮মে) তাড়াশ উপজেলার মান্নান নগর বাজারের পাশের নির্জন স্থানে একটি অটোভ্যানের মধ্যে নিয়ে হামকুড়িয়া গ্রামের ৫ বছরের শিশু কন্যাকে প্রলোভন দেখিয়ে একই গ্রামের মোঃ আমজাদ হোসেন(৫০) ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে তাড়াশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে আসামী পলাতক থাকে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ র্যাব-১২ এর একটি দল বুধবার রাত ১১টার দিকে ৫ বছরের শিশু কন্যা ধর্ষণ চেষ্টা মামলার আসামী মোঃ আমজাদ হোসেন(৫০)কে গ্রেপ্তার করে।
র্যাব আরো জানায়, র্যাব-১২ এই ধরণের নৃশংস এবং চাঞ্চল্যকর মামলার আসামীকে অতি অল্প সময়ের মধ্যে গ্রেফতারে সক্ষম হয়েছে যা র্যাবের ধারাবাহিক সফলতার একটি নিদর্শন। ভবিষ্যতে র্যাবের এই ধরণের কার্যক্রম বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমাদের বিশ্বাস।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com