সিরাজগঞ্জে সীমলা স্পার বাঁধে আরাবো ৭০ মিটার ধস
২৪ এপ্রিল, ২০২৬ ০২:৫৩ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে সীমলা স্পার বাঁধে আরাবো ৭০ মিটার ধস

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০২-০৭-২০২০ ০২:২৫ অপরাহ্ন
সিরাজগঞ্জে সীমলা স্পার বাঁধে আরাবো ৭০ মিটার ধস

সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জ  যমুনা নদীর পানির প্রবল স্রোতে সিরাজগঞ্জের সীমলা স্পার বাধে আবারো ৭০ মিটার নদীতে ধসে গেছে। এ কারণে বাঁধ অভ্যন্তরের পাঁচঠাকুরী এলাকার প্রায় ৫০টি বসতবাড়ি নদীতে বিলীনের আশংকায় অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে সদর উপজেলার ছোনগাছা ইউপি চেয়ারম্যান শহিদুল আলম বিষিয়টি নিশ্চিত করেছেন।তিনি আরোও জানান, বুধবার (১ জুলাই) রাতে শিমলা এলাকায় অবস্থিত স্পার বাঁধের ৭০ মিটার ধসে গেছে। বর্তমানে ধস এখনও অব্যাহত রয়েছে। তবে ধস ঠেকাতে পাউবো এখনও কোন ব্যবস্থা নেয়নি। ধসের মুখে পড়ায় ইতোমধ্যে পাঁচঠাকুরী এলাকার প্রায় ৫০টি বসতবাড়ি নদীতে চলে যাওয়ার আশংকায় অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। বাঁধ ধসের কারণে এসব এলাকার মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসিম কুমার জানান, বাঁধ ধসের কারণে ইতোমধ্যেই ৫০টি বসতবাড়ি নদীতে চলে যাওয়ার আশংকায় অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। প্রাথমিক ভাবে তাদের ত্রান সহায়তা দেয়া হবে।
২০০০-২০০১ অর্থ বছরে ভাঙ্গন এড়াতে যমুনার গতিপথ পরিবর্তনের লক্ষ্যে সীমলা এলাকায় এ মাটির তৈরী স্পার বাঁধটি নির্মাণ করা হয়। এরপর কয়েকবার স্পারটি সংস্কারও করা হয়েছে। চলতি বছরের (৩০ মে) যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে স্পার বাঁধের স্যাংক (স্পারের মাটির অংশ) প্রায় ২১ মিটার ধসে গিয়েছিল। সেখানে বালি ভর্তি জিওব্যাগ দিয়ে সংস্কার করা হয়। এ অবস্থায় বুধবার (১ জুলাই) রাতে পূর্বের সংস্কার করা স্থানসহ আবারও ৭০ মিটার বাঁধ ধসে গেছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, সম্প্রতি সংস্কার করা স্থানসহ বাধের মাটির অংশের প্রায় ৭০মিটার নদীতে ধসে গেছে। আমরা ধসে যাওয়া স্থানে জিওব্যাগ ফেলে সংস্কারের উদ্যোগ নিয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে। 


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০২-০৭-২০২০ ০২:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 408 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com