বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার ১২ কিলোমিটার রাস্তার বেহাল দশা
২৪ এপ্রিল, ২০২৬ ০২:৪৫ অপরাহ্ন

  

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার ১২ কিলোমিটার রাস্তার বেহাল দশা

দিলীপ গৌর
০১-০৭-২০২০ ১১:২১ অপরাহ্ন
বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার ১২ কিলোমিটার রাস্তার বেহাল দশা
সাগর বসাকঃ শাহজাদপুর বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার বিসিক বাসষ্ট্যান্ড থেকে বাঘাবাড়ীর বিন্নাদাইর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার মহাসড়কের বেহাল দশা।

শত শত গাড়ী ঝুঁকি নিয়ে চলাচল করছে। আজ ১ জুলাই বুধবার সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, শাহজাদপুর উপজেলার বিসিক বাসষ্ট্রান্ড সংলগ্ন পাড়কোলা থেকে বাঘাবাড়ীর বিন্নাদাইর পর্যন্ত মহাসড়কের করুণ দশা।

এই মহাসড়ক দিয়ে প্রতিদিন শত শত যানযাহন চলাচল করে। প্রায় ১২ কিলোমিটার সড়কের অধিকাংশ পিচ সড়ক থেকে উঠে গর্তের ন্যায় সৃষ্টি হয়েছে। এতে করে প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানান, ‘এই শাহজাদপুর সড়ক দিয়ে ঢাকা, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, খুলনা, বরিশাল, যশোর, বগুড়া, রংপুর, দিনাজপুরসহ বিভিন্ন জেলার যানবাহন এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে।

অথচ সড়কের অবস্থা খুবই খারাপ। এ কারণে প্রায় প্রায় ঘটছে দূর্ঘটনা। তিনি আরও বলেন, সড়ক খারাপ হওয়ার কারণে কোটি কোটি টাকার গাড়ির ইঞ্জিনসহ মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। সামনে কোরবানির ঈদ তাই এই সড়ক আরও দ্রুত গতিতে মেরামত করার দাবি জানান।’

এদিকে সিরাজগঞ্জ জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সমিতির শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাসিব খান তরুণ জানান, সড়ক ও জনপথের কর্মকর্তারা সড়ক মেরামত করলেও তা খুব ধীর গতি। তবে আমাদের গাড়িতে এখন লাভের চেয়ে লোকশান গুনতে হচ্ছে। এই মহাসড়রক দিয়ে গাড়ি চলাচল করার কারণে গাড়ির মূল্যবান ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া অনেক স্থানে পানি জমে গর্তের ন্যায় সৃষ্টি হওয়ায় প্রায় প্রায় ঘটছে দূর্ঘটনা।

সামনে কোরবানির ঈদ প্রতিদিন মহাসড়ক দিয়ে শত শত ট্রাক ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন স্থানে গরু নিয়ে বিক্রির জন্য যায়। রাস্তা খারাপের কারণে অনেক গরু ভর্তি ট্রাক বিকল হয়ে যায়। তাই সড়কটি জরুরী ভিত্তিতে মেরামতের দাবি জানান।


দিলীপ গৌর ০১-০৭-২০২০ ১১:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 331 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com