শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০৭-২০২০ ০৭:২৭ অপরাহ্ন |
নিজস্ব প্রতিবেদক:
করোনা মোকাবিলায় সম্মুখ যোদ্ধা মাঠ পযার্য়ে থেকে সংবাদগ্রহকারী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দৈনিক খোলা কাগজ ও পরিবর্তন ডট কম এর প্রতিনিধি আশরাফুল ইসলাম রনি’র দ্রæত আরোগ্য কামনায় শুভেচ্ছা স্মারক পাঠিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান ও তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ।
বুধবার বিকালে তাড়াশ ইউএনও ইফফাত জাহান তার অফিসের মাধ্যমে ও তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ এসে নানা রকমের ফলের ডালা সাজিয়ে তাড়াশ উপজেলার দৈনিক খোলা কাগজ ও পরিবর্তন ডট কম এর প্রতিনিধি আশরাফুল ইসলাম রনি’র কাছে পৌঁছে দেন।
এতে লেখা ছিল- ‘করোনার সম্মুখ যোদ্ধার দ্রæত আরোগ্য কামনায়-তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার, তাড়াশ,সিরাজগঞ্জ।
তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বলেন, একজন সংবাদকর্মী তার লেখনি মাধ্যমে আমরা সকল খবর পাই আর তিনি আজ করোনা পজেটিভ তাই সহমর্মিতা প্রকাশ হিসাবেই এ শুভেচ্ছা স্মারক পৌঁছে দেয়া হয়েছে। আমাদের কাছের মানুষ করোনায় শনাক্ত হওয়ায় আমার মমত্ববোধ প্রকাশ করা মানবিক দায়িত্ব।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com