তাড়াশে সাংবাদিক পুলিশসহ ৩ জন করোনায় আক্রান্ত
০৩ মে, ২০২৬ ০৫:৩০ অপরাহ্ন

  

তাড়াশে সাংবাদিক পুলিশসহ ৩ জন করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০১-০৭-২০২০ ০৪:২৯ অপরাহ্ন
তাড়াশে সাংবাদিক পুলিশসহ ৩ জন করোনায় আক্রান্ত

এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিক পুলিশসহ আরো ৩ জনের দেহে করোনাভাইরাস (কোভিট-১৯) পজেটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে তাড়াশ উপজেলায় ১২ জনের করোনা শনাক্ত হলো।তাড়াশ  হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদৎ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৫ জুন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার (১জুন) তাদের ৩ জনের করোনা  রিপোর্ট পজেটিভ আসে।

করোনায় আক্রান্তরা হলেন, তাড়াশ থানার ডিএসবির এস আই মো: আব্দুল হাই, পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে ও দৈনিক খোলা কাগজের তাড়াশ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রনি ও কাউরাইল কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি কহিত গ্রামের আলতাব হোসেনের মো: শাহিনুর রহমান। 

এবিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান বলেন, করোনায় আক্রান্তদের বাড়ি লকডাউন  করা হবে।উল্লেখ কাউরাইল কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি মো: শাহিনুর রহমানের গত ১৪জুন প্রথম করোনা রির্পোট পজেটিভ আসে।


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০৭-২০২০ ০৪:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 524 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com