সিরাজগঞ্জে সংবাদ সংগ্রহে ২ গণমাধ্যমকর্মী হামলার শিকার : তাড়াশ উপজেলা প্রেসক্লাবের দোষীদের বিচার দাবী
২১ এপ্রিল, ২০২৬ ০৭:৫১ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে সংবাদ সংগ্রহে ২ গণমাধ্যমকর্মী হামলার শিকার : তাড়াশ উপজেলা প্রেসক্লাবের দোষীদের বিচার দাবী

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০১-০৭-২০২০ ১০:২০ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে সংবাদ সংগ্রহে ২ গণমাধ্যমকর্মী হামলার শিকার : তাড়াশ উপজেলা প্রেসক্লাবের দোষীদের বিচার দাবী

আশরাফুল ইসলাম রনিঃ সিরাজগঞ্জ সদরে কোরবানী পশুর হাটে সংবাদ সংগ্রহের জন্য গেলে হাটের ইজারাদারদের মারপিটে ২ গণমাধ্যমকর্মী আহত হয়েছেন।এরা হলেন ডিবিসি নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান ও চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন আশরাফুল ইসলাম।

মঙ্গলবার (৩০জুন) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা হাটে এ ঘটনা ঘটে। এ সময় তাদের ক্যামেরা ও মোবাইল ভাংচুর করা হয়। এ ঘটনায় তাড়াশ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে দোষীেদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন। 

হামলার শিকার ডিবিসি’র জেলা প্রতিনিধি রিফাত রহমান জানান, কোরবানির পশুর হাটের স্বাস্থ্য বিধি সংক্রান্ত প্রতিবেদন করার জন্য আমি ও চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন আশরাফুল শালুয়াভিটা হাটে যাই। ক্যামেরায় ভিডিও ধারণ করার সময় প্রায় ১৫/১৬ জন লোক এসে ঘিরে ধরে। তারা জোরপূর্বক ক্যামেরা পার্সনসহ আমাকে টেনে হিঁচড়ে হাট কমিটির অফিস ঘরে নিয়ে যায় এবং সেখানে আটকে রেখে বেদম মারপিট করে। এক পর্যায়ে আমাদের কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ভাংচুর করে তারা। মারপিট ও হেনস্তার পর প্রাণনাশের হুমকি দিয়ে আমাদের অফিস থেকে বের করে দেয়। এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ করেছি।

তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম রাব্বানী সুর্য ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানিয়েছেন।

সদর থানার ওসি হাফিজুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। যেই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০৭-২০২০ ১০:২০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 411 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com