বেলকুচিতে নিখোঁজের ৩ দিন পর অর্ধ গলিত লাশ উদ্ধার, আটক-১
১৩ মে, ২০২৬ ০১:৫১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে নিখোঁজের ৩ দিন পর অর্ধ গলিত লাশ উদ্ধার, আটক-১

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩০-০৬-২০২০ ০৮:৫২ অপরাহ্ন
বেলকুচিতে নিখোঁজের ৩ দিন পর অর্ধ গলিত লাশ উদ্ধার, আটক-১
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের ৩ দিন পর চর রাধূনীবাড়ীর এলাকার একটি ধইঞ্চা ক্ষেতের ভিতর থেকে ইয়ামিন হোসেন (১০) নামে এক কিশোরের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। এঘটনায় সুমন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর রাধুনী বাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইয়ামিন হোসেন ওই গ্রামের লাল চাঁন শেখের ছেলে। আটককৃত সুমন প্রাং (১৯) কে সাথে নিয়ে ধইঞ্চা ক্ষেত থেকে লাশ উদ্ধার করে বেলকুচি থানা পুলিশ।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুরে আলম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩০-০৬-২০২০ ০৮:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 740 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com