শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩০-০৬-২০২০ ০৪:৪৬ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ধীরে ধীরেই করোনা আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী। ৩০ জুন মঙ্গলবার নতুন করে আরো ৭ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।আক্রান্তরা হলেন, উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার শাহ আলম(৪০), শ্যামলীপাড়া মহল্লার আব্দুর রহমান(৪০), উল্লাপাড়া মহল্লার হোসাইন আহমেদ(৩২), উপজেলার বাঁখুয়া গ্রামের রকিবুল ইসলাম(৪২), উধুনিয়া গ্রামের ইউসুফ আলী(৩৩), চৌবিলার সুজন(২৫) ও ফলিয়া গ্রামের আসাদুল (৩০)।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান, গত ২২জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। আক্রান্তদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত উল্লাপাড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৯।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com