আজ বিশিষ্ট সমাজসেবক আইনুল হকের ৫২ তম জন্মবার্ষিকী
২২ এপ্রিল, ২০২৬ ০২:৪০ অপরাহ্ন

  

আজ বিশিষ্ট সমাজসেবক আইনুল হকের ৫২ তম জন্মবার্ষিকী

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩০-০৬-২০২০ ১২:০৩ পূর্বাহ্ন
আজ বিশিষ্ট সমাজসেবক আইনুল হকের ৫২ তম জন্মবার্ষিকী

আজ ৩০ জুন (মঙ্গলবার) ২০২০ সাল এই দিনে উল্লাপাড়া উপজেলার চর-কালিগঞ্জ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক মোঃ আইনুল হক। আজ তার ৫২ তম জন্মবার্ষিকী। আইনুল হক একজন অসাধারণ মানুষ। সবসময় ভালো কাজে আত্মনিয়োগ করে থাকেন । তার আয়ের বেশিরভাগ অংশ ব্যয় করে অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে।

তার আয়ের অর্থে উল্লাপাড়া আওয়াজ মানব উন্নয়ন সংস্থা পরিচালিত হয়। এই প্রতিষ্ঠান থেকে ৬ শতাধিক সুবিধা ভোগী মানুষ কে প্রতি ৩ মাস পর পর বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চেক-আপ করে ফ্রী ওষুধ প্রদান করা হয়। উল্লাপাড়া আওয়াজ মানব উন্নয়ন সংস্থা থেকে ছেলেমেয়ের কারিগরি শিক্ষার ক্ষেত্রে ব্যপক ভূমিকা রাখছে। এখানে কম্পিউটার সেলাই প্রশিক্ষণ ফ্রী করানো হয়।

এছাড়াও এই প্রতিষ্ঠান সবসময় বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে মানুষের পাশে দাড়িয়েছে, শীতবস্ত্র বিতরণ, ঈদ উপহার বিতরণ,মেধাবী ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যয় বহন করা হয়। এই প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে অর্থ দিয়ে পরিচালনা করেন মোঃ আইনুল হক।

তার আজ ৫২ তম জন্মবার্ষিকীতে অফুরন্ত শুভেচ্ছা রইলো আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে এবং এই ভালো কাজের সাথে যেন সারাক্ষণ থাকতে পারে এই কামনা রইলো।

শুভেচ্ছান্তে মোঃ রায়হান আলী, দৈনিক গণমানুষের আওয়াজ, সিরাজগঞ্জ কণ্ঠ, উল্লাপাড়া সিরাজগঞ্জ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩০-০৬-২০২০ ১২:০৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 679 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com