উল্লাপাড়ায় ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার মৃত্যু
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৯-০৬-২০২০ ০৯:৪৫ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার মৃত্যু
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় আম পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গেলেন অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজগর আলী (৭০)। তিনি উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়া মহল্লার বাসিন্দা।
তার পরিবার সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুন) বিকেলে তিনি তার বাড়ির ছাদে উঠে পাশের একটি আম গাছের ডাল থেকে আম পাড়তে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৯-০৬-২০২০ ০৯:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1130 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ