শাহজাদপুরে ৭৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় অবশেষে মামলা দায়ের
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০২:০৩ অপরাহ্ন

  

শাহজাদপুরে ৭৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় অবশেষে মামলা দায়ের

দিলীপ গৌর
২৯-০৬-২০২০ ০৬:৫৪ অপরাহ্ন
শাহজাদপুরে ৭৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় অবশেষে মামলা দায়ের

শাহজাদপুর  প্রতিনিধি: শাহজাদপুরে তিন বছরের শিশুকে ধর্ষণর চেষ্টায় অবশেষে মামলা দায়ের। মামলা দায়েরের পর থেকে ধর্ষক এলাকা ছেড়ে পালিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান আলী  সোমবার ( ২৯ জুন) জানান, ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় পৌরএলাকার বাড়াবিল খারুয়াজংলা গ্রাামের মৃত- টিকি ফকিরের ছেলে শহিদ আলী পোড়া (৭৫) কে আসামী করে শিশু কন্যার মাতা (নাজমা খাতুন) থানায় মামলা করেছে। মামলা দায়েরের পর থেকে শহীদ আলী তার বসতবাড়ীতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে। 

জানা গেছে, গত ২৬ জুন শুক্রবার শাহজাদপুর বাড়াবিল গ্রামে শহীদ আলী একটি মনোহারির দোকান থেকে চানাচুর কিনে লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত ঘরে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার মা দেখে ফেলায় ধর্ষক দৌঁড়ে পালিয়ে যায়। শনিবার শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একদিন পর তার বিরুদ্ধে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


দিলীপ গৌর ২৯-০৬-২০২০ ০৬:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 333 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com