শিরোনামঃ
দিলীপ গৌর ২৯-০৬-২০২০ ০৬:৩৫ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর পানির বৃদ্ধির ফলে উপজেলার ১৩ টি ইউনিয়নের পানি ঢুকে পড়েছে। ব্যাপক হারে পানি বৃদ্ধির ফলে এসব এলাকায় নতুন করে বন্যা দেখা দিয়েছে। শত শত রাস্তা ঘাট ডুবে গেছে। জানা গেছে, গত ক’দিনের টানা বর্ষণ শাহজাদপুরের প্রধান নদী যমুনা, করতোয়া, বড়াল, হুরাসাগর নদীর পানি বৃদ্ধির ফলে গোটা এলাকার নিন্মাঞ্চল তলিয়ে গেছে।
শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর, পোতাজিয়া, কৈুজরী, সোনাতনী, গালা, নরিনা, কায়েমপুর এসব এলাকায় পানি ঢুকে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে আসা পাহাড়ি ঢল আর প্রবল বর্ষনে শাহজাদপুরের নদ-নদীতে পানি বৃদ্ধিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সেই সাথে গো-সম্পদ এলাকা বলে খ্যাত পোতাজিয়া ও কায়েমপুর ইউনিয়নের শত শত হেক্টর জমি তলিয়ে গেছে।
মানুষ গরু নিয়ে তাদের বাসস্থানে রেখে দিয়েছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা জানান, ‘প্রবল বর্ষণে উজান থেকে পাহাড়ি ঢলে হঠাৎ করেই শাহজাদপুরের নিন্মাঞ্চল তলিয়ে গেছে। আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com