শিরোনামঃ
আব্দুল জলিল ২৯-০৬-২০২০ ০৬:০৪ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে পুকুরের পানিতে গোসল করতে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম শ্রমিকের নাম কাওছার(১৯)। তিনি চাপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ থানাধীন বাগডাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নজরুল ইসলামের পুত্র। কাজিপুরের ছালাভরা নির্মানাধীন পরিবার পরিকল্পনা ট্রেনিং সেন্টারে তিনি কর্মরত ছিলেন। সোমবার (২৯ জুন) দুপুরে সঙ্গীয় শ্রমিকদের নিয়ে পার্শ্ববর্তী পুকুরে (ইনতুল্যা দও) গোসল করতে গেলে ডুবে যান তিনি।
নিখোঁজ ব্যক্তির সাথে গোসল করতে যাওয়া শামিম জানান, "আমরা সাত জন গোসল করতে নামি। কাওছার সাঁতার কেটে দক্ষিণ পাশে পার হচ্ছিল। একপর্যায়ে সে ডুবে যায়। আমরা তাকে তুলতে পারিনি।"কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, "আমরা ঘটনাস্থল গিয়ে সব দেখে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেই। বিকেল সাড়ে পাঁচটায় তারা নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com