ইয়ুথ ইকোনমিস্ট ফোরামের অর্থনীতি ও বাজেট বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
০৩ মে, ২০২৬ ০৭:৫৪ পূর্বাহ্ন

  

ইয়ুথ ইকোনমিস্ট ফোরামের অর্থনীতি ও বাজেট বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

দিলীপ গৌর
২৯-০৬-২০২০ ০৫:৩৭ অপরাহ্ন
ইয়ুথ ইকোনমিস্ট ফোরামের অর্থনীতি ও বাজেট বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

শাহজাদপুর প্রতিনিধি: কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি ও ২০২০-২১ অর্থবছরের বাজেট নিয়ে গবেষকদের ভাবনা জানতে "করোনাকালীন অর্থনীতি ও এবারের বাজেটঃ গবেষকদের ভাবনা" শীর্ষক এক ভার্চুয়াল সংলাপের আয়োজন করেন ইয়ুথ ইকোনমিস্ট ফোরাম। গতকাল ২৮ জুন রবিবার রাত ৯ টায় শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত ইয়ুথ ইকোনমিস্ট ফোরামের ফেসবুক পেজ থেকে এই সংলাপটি সরাসরি সম্প্রচারিত হয়।

এ.কে.এম নাজমুল হাসানের সঞ্চালনায় উক্ত সংলাপে  আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক ও বিকে স্কুল অব রিসার্চের পরিচালক বিজন কুমার।

আলোচনায় ড. সাহাদাত সিদ্দিকী বলেন এবারে এডিপিতে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে, এসব ক্ষেত্রে বিলাসিতার দিকটা সংযত পর্যায়ে নিয়ে আসতে হবে। এছাড়াও চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে গুরুত্ব দেওয়ার কথা বললেও নতুন করে বড় ধরনের কোন উন্নয়ন প্রকল্প গ্রহণ না করে সেইসব প্রকল্পের টাকা হাতে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এজন্য তিনি বাজেটে অপ্রয়োজনীয় খরচ কমানোর দিকে নজর দিতে বলেন। গবেষক ড. মাহফুজ কবীর তাঁর বক্তব্যে এবারের বাজেটের অর্থায়ন নিয়ে আশংকা প্রকাশ করেন, তামাকের মতো খাতগুলো থেকে আরও কর আদায়ের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এছাড়াও তিনি বাজেট বাস্তবায়নে দূর্নীতিরোধে সরকারের বাহিরের তৃতীয় কোন পক্ষকে দিয়ে কর্মদক্ষতা মূল্যায়ণের ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন।

করোনা পরবর্তী অর্থনীতির চাকা সচল রাখতে শিল্প ও সেবা খাতে নজর দেওয়ার পাশাপাশি দেশের আয় বৈষম্য হ্রাসে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা বলেন তরুণ গবেষক বিজন কুমার। এ প্রসঙ্গে তিনি প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্যের নায্যমূল্য নিশ্চিত করার জন্য কৃষক সমবায় গঠন করার কথা বলেন।

করোনাসৃষ্ট বেকারত্ব মোকাবিলায় স্বল্পমেয়াদে কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং আউটসোর্সিং এর জোর দিতে ও দীর্ঘমেয়াদে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা বলেন বিকে স্কুল অব রিসার্চের পরিচালক বিজন কুমার। দুই ঘন্টার এই সংলাপ দর্শকদের প্রশ্ন ও আলোচকদের উত্তরে প্রাণবন্ত হয়ে উঠেছিল।

 


দিলীপ গৌর ২৯-০৬-২০২০ ০৫:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 624 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com