রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত
০৩ মে, ২০২৬ ০৭:৫৭ পূর্বাহ্ন

  

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত

দিলীপ গৌর
২৯-০৬-২০২০ ০৫:৩৪ অপরাহ্ন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত

শাহজাদপুর  প্রতিনিধি: অর্থনীতি বিভাগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ও বিকে স্কুল অব রিসার্চের যৌথ আয়োজনে “এসপিএসএস ফর দ্যা বিগিনারস” শীর্ষক একটি কর্মশালা গত শনিবার ২৭ জুন অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান বরুণ চন্দ্র রায়ের সভাপতিত্বে কর্মশালায় এসপিএসএস সফটওয়্যারের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ভারতের সেন্ট জেভিয়ার্স কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আত্মান শাহ।

কর্মশালাটি সঞ্চালনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অর্থনীতি বিভাগের প্রভাষক ও বিকে স্কুল অব রিসার্চের পরিচালক বিজন কুমার। কর্মশালাটি আয়োজনে সহায়তা করেছেন বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম, শারমিন সুলতানা, নজরুল ইসলাম ও পিংকি রাণী দে। প্রায় ২০ টি দেশের সহস্রাধিক অংশগ্রহণকারী জুম ও ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে কর্মশালায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের প্রশ্ন ও আলোচকের উত্তরে দুই ঘণ্টার কর্মশালাটি প্রাণবন্ত হয়ে উঠেছিল।


দিলীপ গৌর ২৯-০৬-২০২০ ০৫:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 686 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com