কাজিপুরে পুকুরের গোসল করতে নেমে নির্মাণ শ্রমিক নিখোঁজ
০৩ মে, ২০২৬ ০৫:৩৮ পূর্বাহ্ন

  

কাজিপুরে পুকুরের গোসল করতে নেমে নির্মাণ শ্রমিক নিখোঁজ

আব্দুল জলিল
২৯-০৬-২০২০ ০৪:৫৪ অপরাহ্ন
কাজিপুরে পুকুরের গোসল করতে নেমে নির্মাণ শ্রমিক নিখোঁজ

কাজিপুর  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে  পুকুরের পানিতে গোসল করতে নেমে নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়েছে। নিখোঁজ ওই শ্রমিকের নাম কাওছার। তিনি চাপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ থানাধীন বাগডাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নজরুল ইসলামের পুত্র। কাজিপুরের ছালাভরা নির্মানাধীন পরিবার পরিকল্পনা ট্রেনিং সেন্টারে তিনি কর্মরত ছিলেন। সোমবার (২৯ জুন) দুপুরে সঙ্গীয় শ্রমিকদের নিয়ে পার্শ্ববর্তী পুকুরে (ইনতুল্যা দও) গোসল করতে গেলে ডুবে যান তিনি। 

নিখোঁজ ব্যক্তির সাথে গোসল করতে যাওয়া শামিম জানান, "আমরা সাত জন  গোসল করতে নামি। কাওছার সাঁতার কেটে দক্ষিণ পাশে পার হচ্ছিল। একপর্যায়ে সে ডুবে যায়। আমরা তাকে তুলতে পারিনি।"
কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাজশাহী কন্ট্রোলে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা দ্রুত ডুবুরী পাঠাচ্ছে।" 


আব্দুল জলিল ২৯-০৬-২০২০ ০৪:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 419 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com