শিরোনামঃ
দিলীপ গৌর ২৮-০৬-২০২০ ০৮:০৫ অপরাহ্ন |
সেই বিরোধের জের ধরে ওই গ্রামে প্রায় সংঘর্ষ লেগে থাকত। গত বৃহস্পতিবার (২৫ জুন) ছানোয়ার গ্রুপ ও মোহাম গ্রুপ উভয় পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিতে থাকে। এই দুই গ্রুপের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। করোনার মধ্যেও যেখানে মানুষ ভয়ে জীবন-যাপন করছে। সেখানে এই দুই পক্ষ বে-পরোয়া হয়ে উঠেছে।
এ পর্যায়ে গতকাল শনিবার ২৭ জুন চর কৈজুরী গ্রামে সংঘর্ষের প্রস্তুতি নেওয়ার সময় শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এদিকে ছানোয়ার গ্রুপ ও মোহাম গ্রুপ উভয় পক্ষের শাহজাদপুর থানায় একাধিক মামলা রয়েছে। তবে কোন আসামী গ্রেফতার হয়নি। অন্যদিকে নাম না প্রকাশ করার শর্তে এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় আওয়ামীলীগ এক প্রভাবশালী নেতার নির্দেশে একটি গ্রুপ চর কৈজুরী গ্রাম উত্তপ্ত করে রেখেছে। সেই সাথে চলছে অস্ত্রের ঝন-ঝনানী।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জানান, বর্তমান চর কৈজুরী এলাকা শান্ত রয়েছে। আমরা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। পুনরায় কেউ যদি সংঘর্ষের চেষ্টার করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উভয় পক্ষের দুটি মামলাও রয়েছে। আসামী করা হয়েছে প্রায় ৬০ জন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com