শাহজাদপুর তালগাছী গরু-ছাগলের হাটে মানুষ ও পশু গাদা-গাদি করে থাকতে দেখা গেছে, কোন নিয়ম মানা হয়নি
০৩ মে, ২০২৬ ০৯:১১ পূর্বাহ্ন

  

শাহজাদপুর তালগাছী গরু-ছাগলের হাটে মানুষ ও পশু গাদা-গাদি করে থাকতে দেখা গেছে, কোন নিয়ম মানা হয়নি

দিলীপ গৌর
২৮-০৬-২০২০ ০৭:৪৯ অপরাহ্ন
শাহজাদপুর তালগাছী গরু-ছাগলের হাটে মানুষ ও পশু গাদা-গাদি করে থাকতে দেখা গেছে, কোন নিয়ম মানা হয়নি
শাহজাদপুর প্রতিনিধি: কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই শাহজাদপুরে বিভিন্ন স্থানে গরুর হাট বসতে দেখা গেছে। তবে হাটগুলোতে কোন নিয়ম-কানন মানতে দেখা যায়নি।

হাটে ক্রেতা ও ব্যাপারীরা কোন মাস্ক বা সামাজিক দূরত্ব বজায় রাখেনি। করোনার মহামারিতে মাস্ক ব্যবহার করতে শাহজাদপুরে ব্যাপক মাইকিং করা শর্তেও হাটগুলোতে এর কোন নিয়ম-কানন মানছেনা।

আজ ২৮ জুন রোববার ছিল উত্তরবঙ্গের অন্যতম হাট বলে খ্যাত তালগাছী গরু-ছাগলের হাট। হাটে প্রচুর গরু-ছাগল আমদানী করা হলেও তাদের সামাজিক দূরত্ব বজায় না রেখে গাদা-গাদি করে বসানো হয়েছে।

হাটে সাধারণ মানুষের মধ্যে কোন নিয়ম-কানন লক্ষ করা যায়নি। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এই হাটে গরু কিনতে আসে। এদের মধ্যে চলা-ফেরা ছিল পূর্বের মতোই। শত শত ক্রেতা ও বিক্রেতাদের আগমণে গোটা হাট ছিল কানায় কানায় পূর্ণ গরু-ছাগলের পাশাপাশি মানুষও।

এতে করে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিদিনই দেশে উল্লেখযোগ্য হারে করোনা রোগীর সংখ্যা বাড়লেও এদের মধ্যে তেমন কোন আতঙ্ক লক্ষ করা হয়নি। স্থানীয়দের দাবি, হাটটিতে যেন জনসহায়কভাবে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। এ ব্যাপারে হাটের ইজারাদারকে বার বার ফোন দিয়েও পাওয়া যায়নি।


দিলীপ গৌর ২৮-০৬-২০২০ ০৭:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 897 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com