শাহজাদপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
০৩ মে, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

দিলীপ গৌর
২৮-০৬-২০২০ ০৬:৪২ অপরাহ্ন
শাহজাদপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল গ্রামে এক বৃদ্ধ লম্পট পার্শ্ববর্তী ৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ দায়ের। জানা গেছে, গত শুক্রবার(২৬ জুন) বাড়াবিল গ্রামের শহীদ আলী (৭৫) দোকান থেকে খাবার কিনে একই গ্রামের ৩ বছরের শিশুকে তার বাড়ীতে ধর্ষণের চেষ্টা করলে এ সময় মেয়েটির মা দেখে ফেলে পরে সে পালিয়ে যায়।

এ ঘটনা এলাকায় জানা জানি হলে গোটা গ্রামে ব্যাপক আলোরণের সৃষ্টি হয়। গত শনিবার(২৭ জুন) মেয়েটির মা থানায় লম্পট শহীদ আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার (২৮ জুন) শাহজাদপুর থানার এসআই শাহজাহান জানান, ‘মেয়েটির মা থানায় একটি অভিযোগ দায়ের করেছে তিনি আরও বলেন, শিশু কন্যার মায়ের দাবি তার পার্শ্ববর্তী পড়ে থাকা একটি ঘরের মধ্যে শহীদ আলীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে এসময় তাকে দেখে লম্পট শহীদ আলী দৌঁড়ে পালিয়ে যায়, এসময় তার মেয়েকে ঘরে নিয়ে আসে।

তবে ঘটনা কতটুকু সত্য নাকি পূর্বে তাদের মধ্যে কোন বিরোধ আছে কি না যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানায়, এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ দায়ে করছে। তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী অভিযোগ করেন, ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য এলাকায় উড়ছে কাগজের নোট।

দিলীপ গৌর ২৮-০৬-২০২০ ০৬:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 378 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com