সিরাজগঞ্জে বিপদ সীমার ১২ সে:মি: উপর দিয়ে পানি প্রবাহিত এক হাজার ৫৯ হেক্টর ফসলি জমি পানিতে নিন্মজিত
২৬ এপ্রিল, ২০২৬ ০৭:৫৪ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে বিপদ সীমার ১২ সে:মি: উপর দিয়ে পানি প্রবাহিত এক হাজার ৫৯ হেক্টর ফসলি জমি পানিতে নিন্মজিত

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৮-০৬-২০২০ ০৬:২১ অপরাহ্ন
সিরাজগঞ্জে বিপদ সীমার ১২ সে:মি: উপর দিয়ে পানি প্রবাহিত এক হাজার ৫৯ হেক্টর ফসলি জমি পানিতে নিন্মজিত
সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জ যমুনা নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জে বিপদ সীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চরাঞ্চলে অনেক বাড়ীঘর এবং শত শত ফসলি জমি তলিয়ে গেছে। রোববার (২৮ জুন) দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছেন আগামী ৩দিন বৃদ্ধি অব্যাহত থাকবে ।

এদিকে যমুনার পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের করতোয়া ও বড়ালসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বেড়েই চলেছে। যমুনা নদী অধ্যুষিত জেলার কাজিপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার প্রায় ৩০ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বাড়ার সাথে সাথে এসব উপজেলার চরাঞ্চলের নি¤œঞ্চল তলিয়ে যাচ্ছে। নষ্ট হয়ে গেছে বিভিন্ন ফসল। জেলার ৫টি উপজেলার প্রায় ২ হাজার হেক্টর জমির আখ, পাট, তিল, বাদাম, সবজি ক্ষেত তলিয়ে গেছে। এছাড়া চরাঞ্চলসহ নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন।

অপরদিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই সুইজ গেট ও খোকশাবাড়ী ইউনিয়নের গুনেগাঁতিতে পানি উন্নয়ন বোর্ডের পুরাতন বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে যমুনা নদীর পানি প্রবেশ করে গুনেগাঁতি গ্রাম ও পৌরসভার নিম্নাঞ্চল রাণী গ্রামের বাড়ি-ঘরে পানি উঠায় মানুষজন দুর্ভোগে পড়েছে। পৌরসভার রাণীগ্রামে যমুনা নদীর পানি প্রবেশ করায় এই এলাকার লোকজন নৌকা ও কলাগাছের ভেলায় চলাচল করছে। বানভাসি মানুষেরা পরিবার পরিজন, গৃহস্থালি জিনিষপত্র ও গবাদি পশু নিয়ে সরকারী স্কুলে আশ্রয় নিচ্ছে এবং অনেকেই অন্যত্র নিরাপদ স্থানে চলে যাচ্ছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম জানান, টানা বৃষ্টিতে যমুনার পানি বৃদ্ধি পেয়ে জেলার পাঁচটি উপজেলার প্রায় ৩০টি ইউনিয়নের চরাঞ্চলগুলোর এক হাজার ৫৯ হেক্টর ফসলি জমি পানিতে নি¤œজীত হয়েছে। এতে বেশিরভাগ ফসলই নষ্ট হয়ে গেছে।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৮-০৬-২০২০ ০৬:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 369 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com