ঝুঁকি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিচ্ছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিউটি
০৩ মে, ২০২৬ ১১:১৭ অপরাহ্ন

  

ঝুঁকি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিচ্ছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিউটি

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৮-০৬-২০২০ ০৫:০৯ অপরাহ্ন
ঝুঁকি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিচ্ছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিউটি

আশরাফূল ইসলাম রনি: প্রাণঘাতী করোনাভাইরাসের কাছে অসহায় হয়ে পড়েছে মানুষ। করোনার মরণ থাবা থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষসহ ডাক্তাররা। এমন পরিস্থিতিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিউটি পারভীন জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের কর্মকান্ডকে মূল্যায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিউটি পারভীন। 

বর্তমান সরকারের নানাবিধ উন্নয়নে স্বাস্থ্যকমপ্লেক্সে আধুনিকতার ছোঁয়া লেগেছে। রোগীদের সার্বক্ষণিক সেবা দিতে রয়েছে হাসপাতালগুলোতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ প্রয়োজনীয় লোকবল। প্রায় সব ধরনের চিকিৎসা সেবা শেষে দেয়া হয় প্রেসক্রিপশন ও সরকারিভাবে সরবরাহকৃত বিভিন্ন ধরনের ওষুধ।

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি রয়েছে জেনেও পেশাগত দায়িত্ব পালনে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন কমিউনিটি মেডিকেল অফিসার বিউটি পারভীন। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঝুঁকি নিয়ে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়া রোগীদের নমুনাও সংগ্রহ করছেন তিনি।

তাড়াশ উপজেলা হাসপাতালে আসা রোগীরা জানান, হাসপাতালে আসলে বিউটি পারভীন তাদের যত্ন সহকারে চিকিৎসা দেন। তার দেয়া ওষুধ খেয়ে তারা ভালো হয়েছেন এবং আবারও দেখাতে এসেছেন। কোনো টাকা-পয়সা ছাড়া প্রায় সব ধরনের চিকিৎসা সেবা তারা এখানে পাচ্ছেন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিউটি পারভীন জানান, দেশের এই করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে তিনি উপজেলা পর্যায়ের রোগীর সেবা দিচ্ছেন। সরকারের নির্দেশনায় তারা সব সময় কাজ করতে প্রস্তুত। কিন্তু কষ্ট পাচ্ছেন তাদের কর্মকান্ড তুলে না ধরায়। তারা কেউ পিছিয়ে নেই, জীবন বাজি রেখে সেবা দিয়ে যাচ্ছেন এবং করোনা যুদ্ধে তারা জয়লাভ করবেন। তিনি দেশের এ দুর্যোগকালীন সময়ে সারাদেশে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের এভাবে সেবা দিতে অনুরোধ জানান ।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০৬-২০২০ ০৫:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 377 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com