শিরোনামঃ
আব্দুল জলিল ২৮-০৬-২০২০ ০৪:৪০ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ি কমিউনিটি ক্লিনিকের মেঝে ধসে স্বাস্থ্যকর্মীসহ এক শিশু আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত স্বাস্থ্যকর্মী ও শিশুকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
রবিবার (২৮জুন) বেলা ১২ টায় এ ঘটনা ঘটে। ক্লিনিকটি একটি বাঁশ ঝাড়ঘেরা পুকুর পাড়ে নির্মাণ করা হয়েছিলো। গত শনিবার সকালে বন্যার পানি ওই ক্লিনিকের চারপাশে প্রবেশ করে। স্থাণীয়রা জানান, ভবনটি নির্মাণের সময় চরম অনিয়ম ও দূর্নীতির ফলেই বন্যার পানিতেই মেঝে ধসে গেছে। আহত স্বাস্থ্য কর্মী(এমএসবি) তাসলিমা খাতুন জানায়, ‘ক্লিনিক খুলে ভিতরে প্রবেশ করা মাত্রই এ ঘটনা ঘটে। এসময় স্থাণীয় লোকজন হাসপাতালের ঔষধ, আসবাবপত্র সহ চিকিৎসা সামগ্রী বাহিরে বের করে আনে।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল জানান, ঘটনা শোনার সাথেই স্থাণীয় একটি স্কুলে ক্লিনিকের কার্যক্রম স্থানান্তর করা হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com