চৌহালীতে মানবমুক্তি সংস্থা কর্তৃক কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
২৫ এপ্রিল, ২০২৬ ০২:১৬ অপরাহ্ন

  

চৌহালীতে মানবমুক্তি সংস্থা কর্তৃক কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৮-০৬-২০২০ ০৪:০৬ অপরাহ্ন
চৌহালীতে মানবমুক্তি সংস্থা কর্তৃক কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে মানবমুক্তি সংস্থা কর্তৃক গরিব অসহায় ছাত্র/ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হয়েছে ৷ রবিবার (২৮জুন) দুপুরে উপজেলা সম্মেলণ কক্ষে মানবমুক্তি সংস্থা কর্তৃক আয়োজিত ২০২০ খ্রিঃ এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া গরিব অসহায় কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে ১২ হাজার টাকার করে ১২ জনকে এ বৃত্তি প্রদান করা হয়।
 
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন আরও উপস্থিত ছিলেন, ওসি তদন্ত হাসিবুল্লাহ হাসিব,মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মোঃ মাহবুবুল আলম, দত্তকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মানবমুক্তি সংস্থার এড়িয়া ম্যানেজার আব্দুস সাত্তার, ইন্টার প্রাইজ ডেভেল্পমেন্ট অফিসার মোঃ আব্দুল হাশেম, সমন্বয়কারী মোঃ রাসেল আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র/ছাত্রী, অভিভাবক বৃন্দ ৷

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবমুক্তি সংস্থাকে ধন্যবাদ জানাই এমন একটি মহত কাজের জন্য ৷ অসহায় গরিব মেধাবী ছাত্র/ছাত্রীরা টাকার অভাবে লেখা পড়া ও ভালো কোনো কলেজে ভর্তি হতে পাড়ছে না তাদের পাশে দাড়িয়েছে মানবমুক্তি সংস্থা ৷ সংস্থাটি ভবিষ্যতে  সমাজে আরো অবদান রাখার আহবান জানান তিনি ৷


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৮-০৬-২০২০ ০৪:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 339 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com