শিরোনামঃ
আব্দুল জলিল ২৮-০৬-২০২০ ০৩:৪৮ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। আক্রান্তরা চারজন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -২ কাজিপুর জোনাল অফিসের অধীন সোনামুখী অভিযোগ কেন্দ্রের। অন্য জন হলেন, উপজেলার ছালাভরা কুনকুনিয়া গ্রামের এক গৃহবধু।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল রবিবার (২৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, "আক্রান্তদের করোনা উপসর্গ থাকায় গত ১৮ জুন নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং আজ তাদের রিপোর্ট পজিটিভ এসেছে।"
এর আগেও পল্লী বিদ্যুতের সোনামুখী অভিযোগ কেন্দ্রের চারজন আক্রান্ত হয়েছিলো। তাদের সংস্পর্শে আসায় নতুন চারজন আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি। আক্রান্তদের সকলের বাড়ি লকডাউন করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com