শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০৬-২০২০ ১২:১১ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: কুষ্টিয়াতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গী সংগঠন “ আল্লাহর দল ” এর একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)এর সদস্যরা। গ্রেফতারকৃত আসামী মেহেরপুরের গাংনী উপজেলার গারাডোব গ্রামের আঃ মোতালেব আলীর ছেলে ও নিষিদ্ধ জঙ্গী সংগঠন "আল্লাহর দল" এর সক্রিয় সদস্য মোঃ আমজাদ আলী (৩৪)।
রোববার (২৮জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, শনিবার (২৭জুন) বিকালে গোপন সংবাদের জানতে পারেন যে, দীর্ঘদিন যাবত আমজাদ আলী আল্লাহর দলের সাথে সম্পৃক্ত এবং তিনি সদস্য সংখ্যা বাড়ানোর কাজে লিপ্ত আছেন। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থেকে ৪টি উগ্রবাদী বই, ১৩টি উগ্রবাদী লিফলেট , উগ্রবাদী কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেফতার হওয়ার পূর্ব মুহুর্ত পর্যন্ত আমজাদ আলী মেহেরপুর জেলার আল্লাহর দল নামক সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন এর সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি নতুন সদস্য সংগ্রহ করেন, দলের জন্য নিয়মিত চাঁদা প্রদান এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে চাঁদা আদায় এর মত গুরুত্ব¡পূর্ন কাজগুলো করতেন। এছাড়াও আল্লাহর দল এর সদস্যদের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে তিনি সকল সদস্যদের নিয়ে আলোচনা সভা করতেন।
এদিকে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com