সিরাজগঞ্জ সদরে করোনা আতংকের মাঝে একই দিনে ২ স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ড
১৩ মে, ২০২৬ ০১:৪৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জ সদরে করোনা আতংকের মাঝে একই দিনে ২ স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ড

নিউজরুম
২৮-০৬-২০২০ ০৫:৪৭ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ সদরে করোনা আতংকের মাঝে একই দিনে ২ স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ড
নিউজ ডেস্কঃ সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে দিশেহারা, দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, তখনও সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় বাল্যবিবাহ বিবাহের আয়োজন থেমে নেই। ঠিক তেমনি একই দিনে দুইটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।শুক্রবার (২৬ জুন) বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। প্রথমে বিকাল ৪.০০ টায় সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা গ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রী (১২) ও বিকাল ৫.৩০ টায় বাগবাটি ইউনিয়নের বিলপাখুরিয়া গ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) বিকাল হতে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। দুইটি বাল্যবিবাহেই কনে অপ্রাপ্তবয়স্ক ।বাল্যবিবাহগুলো বন্ধ করে প্রত্যেক ক্ষেত্রে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয় এবং বর ও কনের অভিভাবকদের কাছ থেকে মোট বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

নিউজরুম ২৮-০৬-২০২০ ০৫:৪৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 472 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com