তাড়াশে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত
০৪ মে, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন

  

তাড়াশে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৭-০৬-২০২০ ০৬:০২ অপরাহ্ন
তাড়াশে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত

আশরাফুল ইসলাম রনি:  সিরাজগঞ্জের তাড়াশ হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) আমিরুল ইসলাম আলভী  (৩২) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের আব্দুস সোবহানের ছেলে ও তাড়াশ হাসপাতালে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। 

শনিবার (২৭জুন) বিকালে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন মিঞা শোভন বিষয়টি নিশ্চিত করেন। নতুন করে এই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো)সহ উপজেলা মোট ১০জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে।

তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদত হোসেন, জানান, গত শনিবার (২০জুন) তাড়াশ হাসপাতাল থেকে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) আমিরুল ইসলাম আলভী  এর নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ করোনা ভাইরাস পজেটিভ রির্পোট পাওয়া যায়। এ পর্যন্ত উপজেলায় ১০জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-০৬-২০২০ ০৬:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 463 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com