শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-০৬-২০২০ ০৫:২২ অপরাহ্ন |
এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে আরো ১ জন করোনাভাইরাস (কোভিট-১৯) এ আক্রান্ত হয়েছেন। ভাইরাসে আক্রান্ত আমিরুল ইমলাম আলভি উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের আব্দুস সোবহানের ছেলে ও তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো। এ নিয়ে তাড়াশ উপজেলায় ১০ জন ব্যাক্তির দেহে করোনা শনাক্ত হলো।
তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদৎ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২০ জুন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
আমিরুল ইসলাম আলভি তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাকমো হিসেবে কর্মরত আছেন।
এবিষয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো: জামাল মিয়া শোভন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিরুল ইসলাম আলভি তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com