উল্লাপাড়ার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নারীসহ আটক
২৭ এপ্রিল, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নারীসহ আটক

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৬-০৬-২০২০ ০৭:৫৮ অপরাহ্ন
উল্লাপাড়ার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নারীসহ আটক
সিরাজগঞ্জের উল্লাপাড়ার কয়রা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নারীসহ আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার কান্দাপাড়ায় আলহাজের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক ছাত্রলীগ নেতা ফিরোজ আহম্মেদ উল্লাপাড়ার কয়রা খামারপাড়া গ্রামের সমশের আলী খদ্দিরের ছেলে। আটক ওই নারী বাড়ি উল্লাপাড়ায়।

এদিকে স্থানীয়রা জানায়, তাদের আটকের পর রাতভর থানায় নানা শলাপরামর্শ ও বৈঠকের পর অবশেষে এটি অপহরণের মামলায় রূপ নেয়। সেই মামলায় আসামি করা হয়েছে আটক ওই নারীসহ ১২জন। নারী কেলেঙ্কারীর বিপরীতে অপহরণ, ব্লাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ দায়েরকৃত মামলার বাদী হন ছাত্রলীগ নেতা ফিরোজ আহম্মেদ। পরে থানা থেকে ছাড়া পেয়ে রাতেই তিনি বাড়ি ফিরে যান। ঘটনাটি নিয়ে উল্লাপাড়া ও শাহজাদপুরে ব্যাপক গুঞ্জণ শুরু হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় চক্র ফিরোজ আহম্মেদকে নারীসহ আটক করে পুলিশে দেয়। প্রাথমিক তদন্তে জানা যায় মুক্তিপণ হাতিয়ে নিতে শাহজাদপুর ও উল্লাপাড়ার একটি অপহরণ ও প্রতারক চক্র নারীঘটিত লোভ দেখিয়ে ফিরোজকে আটক করে। আটকের পর নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে তার কাছে আরো ৪ লাখ দাবি করে। এ ঘটনায় ১২ জনকে আসামি করে ছাত্রলীগ নেতা নিজেই বাদী হয়ে মামলা করেন। এরপর ওই নারীসহ সোহেল, আকাশ, ছোবাহান আলী, আশরাফুল ইসলাম শ্যামল ও কণা পারভীন নামে প্রতারকচক্রের ৬ জনকে আটক করা হয়েছে। মূলত এটি প্রতারণা ও চাঁদাবাজি।

এ বিষয়ে শুক্রবার উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন জানান বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আর্শের সংগঠন, কেউ যদি ছাত্রলীগের নাম ভাঙিয়ে অনৈতিক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত হয় এর দায়ভার ছাত্রলীগ নিবে না। ছাত্রলীগ নেতা ফিরোজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সারোয়ার। সূত্রঃ সমকাল


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-০৬-২০২০ ০৭:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 8328 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com