শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৬-০৬-২০২০ ০৬:০৬ অপরাহ্ন |
মানববন্ধনে আসার পথে মেঘুল্লা এলাকায় সি এন জি চালক রাশেলসহ কয়েকজনের উপর হামলা চালায়। এছাড়া মানববন্ধন শেষে বাড়ী ফেরার পথে কামারপাড়া এলাকায় বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাসের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী ইকবাল, মামুন ও কোরবান আলী উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এমনটি দাবী করেছেন আহতরা। এ সময় হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
২৫ জুন (বৃহস্পতিবার) সকালে ও দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুত আহতদের উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে, বেলকুচি সদর হাসপাতালে ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় সিরাজগঞ্জ হাসপাতালে স্হানান্তর করা হয়। দুই জনকে সিরাজগঞ্জ থেকে রেফার্ড করেছে বগুড়াতে, আরেকজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়েছে তাদের স্বজনরা। তবে তাৎক্ষনিকভাবে এ সংবাদ লেখা প্রর্যন্ত বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
এব্যাপারে আওয়ামী যুবলীগের যুগ্ন-আহ্বায়ক ফারুক সরকার বলেন, যুবলীগনেতা রেজা হত্যার চেষ্টা সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার বিচারের দাবীতে লতিফ বিশ্বাসের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন করতে আসার পথে প্রতিবাদকারীদের দাড়ালো অস্ত্রদিয়ে আগাত করে। কার কাছে বিচার চাইবো? আমরাতো সন্ত্রাসী কার্যক্রম করতে জানিনা। একজন সন্ত্রাসীর কাছে বেলকুচিবাসী কি সারাজীবনের জন্য জিম্মি হয়ে থাকবে? সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠ বিচার চাই।
এব্যাপারে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বৃহস্পতিবার ২৫ জুন রাতে এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়াও এলাকায়ও খোঁজ খবরও নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com