চৌহালীর সুবর্ণতলীতে ঘুড়ি উড়ানো প্রতিযোগীতা
২৯ এপ্রিল, ২০২৬ ০১:০৪ অপরাহ্ন

  

চৌহালীর সুবর্ণতলীতে ঘুড়ি উড়ানো প্রতিযোগীতা

নিউজরুম এডিটর
২৬-০৬-২০২০ ০৫:৪৫ অপরাহ্ন
চৌহালীর সুবর্ণতলীতে ঘুড়ি উড়ানো প্রতিযোগীতা

আব্দুল লতিফ : হাজার হাজার দর্শক ও ক্রীড়ামোদিদের উপস্থিতিতে সিরাজগন্জের চৌহালীর সুবর্ণতলী বাজারের পার্শ্বে শিশু - কিশোরদের ঘুড়ি উড়ানো প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

সুবর্ণতলীর আয়োজনে আজ শুক্রবার (২৬ জুন) পড়ন্ত বিকেলে সকলের সহযোগীতায় এ প্রতিযোগীতা সুষ্ঠ ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়।

আবহমান গ্রাম বাংলার শিশু - কিশোরদের জনপ্রিয় বিনোদনের নাম ছিল ঘুড়ি উড়ান বা ঘুন্নি উড়ান। বর্ষার শুরুতে বিকেল বেলা বাড়ির পার্শ্বে, বিল বা নদীর ধারে দল বেঁধে ঘুড়ি উড়ানো ছিল পুরনো দিনের শখ। তারই ধারাবাহিকতায় আজও বিভিন্ন এলাকায় এমন বিনোদন করার প্রচলনটি চালু রয়েছে।

আনন্দঘন ঘুড়ি উড়ান প্রতিযোগীতা অনুষ্ঠানে ভারড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফারুক হোসেন সহ অন্যান্য সম্মানীত অতিথিবৃন্দ।


নিউজরুম এডিটর ২৬-০৬-২০২০ ০৫:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 457 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com