শাহজাদপুরে বাবার মৃত্যুর সংবাদ শুনে মেয়ের মৃত্যু; এলাকায় শোকের ছায়া
০৩ মে, ২০২৬ ০৬:৩৮ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে বাবার মৃত্যুর সংবাদ শুনে মেয়ের মৃত্যু; এলাকায় শোকের ছায়া

দিলীপ গৌর
২৬-০৬-২০২০ ০৫:১৫ অপরাহ্ন
শাহজাদপুরে বাবার মৃত্যুর সংবাদ শুনে মেয়ের মৃত্যু; এলাকায় শোকের ছায়া
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামের আব্দুল মান্নান বিশ্বাস (৬৮) নামের এক বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যুর সংবাদ শুনে কয়েক ঘন্টা পর তার মেয়েও মৃত্যুর কোলে ঢলে পড়ল। বাবা ও মেয়ের এ হৃদয়বিদারক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। জানা গেছে ,দ্বারিয়াপুর গ্রামের মৃত শকিম উদ্দিন বিশ্বাসের ছেলে ব্যবসায়ী আব্দুল মান্নান বিশ্বাস দীর্ঘদিন যাবৎ ঠান্ডাজনিত রোগ ছাড়াও বিভিন্ন জটিল রোগে ভূগছিল। সে বৃহস্পতিবার (২৫ জুন) আনুমানিক রাত ১০ টায় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। বাবার এ মৃত্যু সংবাদ শুনে শোকাহত মেয়ে মুন্নি বিশ্বাস (২৫) অসুস্থ্য হয়ে পড়ে এক পর্যায়ে আজ ২৬ জুন শুক্রবার আনুমানিক সকাল ১১ টায় মেয়েও মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিন তাদের নামাজে জানাযা শেষে দ্বারিয়াপুর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দিলীপ গৌর ২৬-০৬-২০২০ ০৫:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 515 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com