শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৬-০৬-২০২০ ০৪:২৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক, প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের স্মরণে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬জুন) বাদ জুম্মা তাড়াশ উপজেলা আওয়ামীলীগ দলীয় অফিসে উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খানের সভাপত্বিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক কামাল হোসেন,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিস প্রধান, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামিম আহমেদ আকাশ, তাড়াশ পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। তাছাড়া দোয়া মাহফিলে উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রসঙ্গত, ১৩ জুন চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ নাসিম মারা যান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com