শিরোনামঃ
আব্দুল জলিল ২৬-০৬-২০২০ ১১:৫৩ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ কাজিপুরের নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ ১০০ গ্রাম গাঁজা সহ ৪ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (২৫জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রেহাইশুড়িবেড় গ্রামে এসআই গোলজার হোসেন ও এএসআই সুশান্ত কুমার মন্ডল অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
গ্রেফতারকৃতরা হলো জামাল উদ্দিনের ছেলে সবুর রানা(১৯),ভোলা শেখ এর ছেলে শাহাদত হোসেন,রেহাইশুড়িবেড় গ্রামের আব্দুল বারী মিস্ত্রীর ছেলে রাসেল বাবু(১৯),বিলসুন্দর গ্রামের লাল মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার(১৯)।
এ বিষয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র মালি বলেন-কাজিপুর দুর্গম চরাঞ্চলে কোন মাদকসেবী কে মাদক ক্রয় বিক্রয় করার সুযোগ দেওয়া হবে না,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com