তাড়াশে দোকানপাট খোলা রাখা ও মাস্ক না থাকায় ১৭জনকে অর্থদন্ড
২৪ এপ্রিল, ২০২৬ ০৪:৪৬ অপরাহ্ন

  

তাড়াশে দোকানপাট খোলা রাখা ও মাস্ক না থাকায় ১৭জনকে অর্থদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৫-০৬-২০২০ ০৭:২৮ অপরাহ্ন
তাড়াশে দোকানপাট খোলা রাখা ও মাস্ক না থাকায় ১৭জনকে অর্থদন্ড

আশরাফুল ইসলাম রনি:  সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা, মাস্ক ব্যবহার না করা ও সিএনজিতে অতিরিক্ত যাত্রী তোলায় ১৭ জনকে ২৩ হাজার ৯’শত টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৫জুন) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওবায়দুল্লাহ। 

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান জানান, করোনাকালে স্বাস্থ্য বিধি বাস্তবায়নে পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও অভিযান অব্যহত থাকবে। 

এ সময় সকলকে মাস্ক পরার নির্দেশনা দেয়া হয় ও সকল দোকানপাট (ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যাতিত) বিকেল ৪ টার মধ্যে আবশ্যিকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।

অপরদিকে, এক সিএনজি’র চালক মাস্ক না পড়ায় ও অতিরিক্ত ভাড়া আদায় করায় তাকেও ৫শত টাকা অর্থদন্ড করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় তাড়াশ থানা পুলিশ এবং আনসার সদস্যরা সহযোগীতা করেন। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-০৬-২০২০ ০৭:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 670 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com