সলঙ্গায় যুব লীগের আয়োজনে প্রয়াত নাসিম স্মরণে শোক সভা ও দোয়া
০১ মে, ২০২৬ ০১:০২ পূর্বাহ্ন

  

সলঙ্গায় যুব লীগের আয়োজনে প্রয়াত নাসিম স্মরণে শোক সভা ও দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৫-০৬-২০২০ ০৭:০৫ অপরাহ্ন
সলঙ্গায় যুব লীগের আয়োজনে প্রয়াত নাসিম স্মরণে শোক সভা ও দোয়া
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের কৃতি সন্তান,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সলঙ্গায় শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহ:বার (২৫ জুন) বাদ জোহর সলঙ্গা কুতুবের চর হাফিজিয়া মাদ্রাসায় কোরান খতম,মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

সলঙ্গা থানা আওয়ামী যুব লীগের আয়োজনে উক্ত শোক সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,সাবেক সভাপতি ও ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, সলঙ্গা থানা যুবলীগের আহবায়ক মোখলেছুর রহমান তালুকদার, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান,রিয়াদুল ইসলাম ফরিদ,থানা স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে মরহুমের আত্মার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৫-০৬-২০২০ ০৭:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 304 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com