শিরোনামঃ
দিলীপ গৌর ২৫-০৬-২০২০ ০৫:৩১ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার থানার ঘাট ব্রীজ সংলগ্ন সিএনজি ষ্ট্যান্ড হইতে এনায়েতপুর পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার ব্যাপি সড়কের দুই পাশে অসংখ্য খড়ের পালা ও গোবর ঘুটা থাকা কারণে প্রায় ঘটছে দূর্ঘটনা। উপজেলা প্রশাসনের মাইকিং করা সত্বেও এখনও কেউ এগুলো সড়ক থেকে পরিস্কার করেনি। জানা গেছে, শাহজাদপুর উপজেলার সিএনজি ষ্ট্যান্ড হতে এনায়েতপুর পর্যন্ত প্রতিদিন এই সড়কে শত শত ছোট ছোট যানবাহন চলাচল করে।
রাস্তার উপরে খড় ও গোবর ঘুটা দেওয়ার কারণে প্রায় ঘটছে ছোট বড় দূর্ঘটনা। সিএনজি চালকরা জানায়, রাস্তার উপর খড় ও গোবর ঘুটা থাকার কারণে আমাদের সড়কে চলাচল করতে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে বৃষ্টির দিনে খড়ের পিচ্ছিলতার কারণে দূর্ঘটনা ঘটে প্রাণহানীর ঘটনাও ঘটতে পারে। তাই এগুলো দূত পরিষ্কার করার দাবি জানান। হাবিবুল্লাহ নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু জানান, সড়কে এগুলো থাকার কারণে পরিবেশ দূষিত হচ্ছে, সেই সাথে ঘটছে দূর্ঘটনা।
করোনা ভাইরাস প্রদূর্ভাবের কারণে এগুলো পরিষ্কার করা জরুরি। এদিকে শাহজাদপুর উপজেলা প্রশাসন কর্তৃক গত ২৩ জনু পর্যন্ত সড়ক থেকে খড় ও গোবর ঘুটা পরিষ্কার করার নির্দেশ দিলেও এখনও কেউ রাস্তা থেকে এগুলো পরিষ্কার করে নি। আজ ২৫ জুন বৃহস্পতিবার সরজমিনে ঘুরে দেখা গেছে রাস্তার দুইপাশে অসংখ্য খড়ের পালা থাকলেও এখনো কেউ সড়ক থেকে এগুলো পরিষ্কার করে নাই। শাহজাদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন জানান, যারা রাস্তা থেকে এগুলো পরিষ্কার করে নাই। আমরা আবার ওই এলাকায় গিয়ে যার বাড়ীতে এগুলো রাখার জায়গা আছে, তাদের বাড়ীতে দূত সরিয়ে দেব এবং যেসকল ব্যক্তি আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com