তাড়াশে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ,ফ্যান-আলমারী বিতরন
২৫ এপ্রিল, ২০২৬ ০৪:০৫ অপরাহ্ন

  

তাড়াশে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ,ফ্যান-আলমারী বিতরন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৫-০৬-২০২০ ০২:২১ অপরাহ্ন
তাড়াশে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ,ফ্যান-আলমারী বিতরন

আশরাফুল ইসলাম রনি: 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও আলমারী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫জুন) দুপুরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা ইউপি পরিষদ চত্বরে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও আলমারী বিতরন করা হয়। 

বেঞ্চ, ফ্যান ও আলমারী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল, ইউপি সদস্য আনোয়ার হোসেন ও ইউপি সচিব শরিফুল ইসলামসহ আরো অনেকেই। 

এ বিষয়ে মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল বলেন, এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় আমার ইউনিয়নের ৭টি প্রতিষ্ঠানে ফ্যান, ৩টি প্রতিষ্ঠানে বেঞ্চ ও একটি মাদ্রাসায় আলমারী বিতরন করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-০৬-২০২০ ০২:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 423 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com