শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-০৬-২০২০ ০১:৩৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: স্বাধীনতার পর প্রথম সিরাজগঞ্জের তাড়াশে এমবিবিএস পাশ ডা. সাইফুল ইসলাম মজনু করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। গত বুধবার (২৪জুন) রাত সাড়ে ১১টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ডা.সাইফুল ইসলাম মজনু উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশিন গ্রামের মৃত. বাহাউদ্দীন মাষ্টারের ছেলে ও ঢাকায় মেডিনোভা ডায়াগনস্টিক ও আল মানার হসপিটালের ডায়াবেটিস চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন।
পারিবারিক সুত্রে জানা যায়, ঢাকায় মেডিনোভা ডায়াগনস্টিক ও আল মানার হসপিটাল ডায়াবেটিস চিকিৎসক হিসাবে কর্মরত অবস্থায় করোনা রোগীর সংস্পর্শে তিনি করোনা আক্রান্ত হন। পরে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আইসলোশনে ভর্তি হয়। প্রথমে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে বুধবার তার করোনা নেগেটিভ আসে। কিন্ত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এদিকে, স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও তার আত্নীয় গোলাম রাব্বানী সুর্য বলেন, স্বাধীনতার পর তাড়াশ উপজেলায় প্রথম এমবিবিএস পাশ চিকিৎসক ওয়াশীন গ্রামের মৃত. বাহাউদ্দীন মাষ্টাররে বড় ছেলে ঢাকা মেডিকেল কলেজের ৩০তম ব্যাচের ছাত্র ছিলেন। সেই সময়ে ঢাকা মেডিকেল কলেজে পাবনা জেলা তথা সিরাজগঞ্জ মহুকুমার যে দু একজন ছাত্র পড়া-লেখা করতেন তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। তার মৃত্যুতে উপজেলাবাসী সকলে মর্মাহত।
প্রসঙ্গত, ডা. সাইফুল ইসলাম মজনু ১৯৭২ সালে তাড়াশ উপজেলার প্রথম এমবিবিএস শিক্ষার্থী হিসেবে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে পড়ালেখা শেষ করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন রেজিস্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি শিক্ষাবৃত্তি নিয়ে সৌদিতে চলে যান।
দীর্ঘ ২০ বছর পর দেশে ফিরে তিনি ঢাকার মেডিনোভা হাসপাতালের ধানমন্ডি শাখায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ঢাকার আল মানারাত হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও তিনি ছিলেন। ঢাকাস্থ তাড়াশ সমিতি সাধারণ সম্পাদক মির্জা আজিম হায়দার বলেন ,তিনি ছিলেন তাড়াশ সমিতি ঢাকা’র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা এবং আলমার হাসপাতাল এবং মেডিনোভা হাসপাতালে কর্মরত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com