নাগরপুরে স্বেচ্ছাসেবকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি
০৮ নভেম্বর, ২০২৬ ০৭:৫১ অপরাহ্ন

  

নাগরপুরে স্বেচ্ছাসেবকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২৪-০৬-২০২০ ০৯:২৭ অপরাহ্ন
নাগরপুরে স্বেচ্ছাসেবকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের কর্মসূচীর অংশ হিসেবে নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আলহাজ্ব আইন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলা দপ্তিয়র ইউনিয়নের খাষ পাইকেলে অবস্থিত বিদ্যালয়ের চতুর্দিকে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ পান্না, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো.ফারুক হোসেন, আলহাজ্ব আইন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আরজু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো.শামীম হোসেন, ডা.আলাউদ্দিন, দপ্তিয়র ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক পান্না, সাধারন সম্পাদক উজ্জ্বল হোসেন, সহ-সভাপতি কাউছার হোসেন সহ স্বেচ্ছাসেবকলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কর্মসূচী পালন করা হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৪-০৬-২০২০ ০৯:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 250 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com