উল্লাপাড়ায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু
২৭ এপ্রিল, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৪-০৬-২০২০ ০৪:৫৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

উল্লাপাড়া  প্রতিনিধিঃ উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের ফাজিলনগর গ্রামে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। এরা হলো, এই গ্রামের মাসুদ রানার মেয়ে মাহিয়া (৭) ও জাহাঙ্গীর হোসেনের মেয়ে মরিয়ম (৮)। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। এরা দুইজন সম্পর্কে ফুফু ও ভাতিজি। 

নিহত মাহিয়ার দাদা বেল্লাল হোসেন জানান, ঘটনার সময় এই দুই শিশু বাড়ি থেকে পালিয়ে গিয়ে পার্শ^বর্তী পুকুরপাড়ে খেলছিল। এক পর্যায়ে তারা পুকুরে নামলে পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুজির পর রাতে তাদের লাশ পুকুর থেকে উদ্ধার করেন। উধুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৪-০৬-২০২০ ০৪:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 338 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com