উল্লাপাড়ায় ফুলজোড় শাখা নদীতে প্রতিবন্ধক দিয়ে মাছ শিকার এক ব্যক্তির ৫ হাজার টাকা জরিমানা
২৭ এপ্রিল, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ফুলজোড় শাখা নদীতে প্রতিবন্ধক দিয়ে মাছ শিকার এক ব্যক্তির ৫ হাজার টাকা জরিমানা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৪-০৬-২০২০ ০৪:৫৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় ফুলজোড় শাখা নদীতে প্রতিবন্ধক দিয়ে মাছ শিকার এক ব্যক্তির ৫ হাজার টাকা জরিমানা

উল্লাপাড়া  প্রতিনিধিঃ উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামের পাশে ফুলজোড় শাখা নদীতে প্রবাহমান পানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুই সপ্তাহ ধরে মাছ ধরছে স্থানীয় সোনামিয়া, সাইফুল ইসলামসহ কতিপয় ব্যক্তি। মৎস্য সংরক্ষণ আইনে প্রবাহমান পানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ ধরা নিষিদ্ধ হলেও স্থানীয় প্রভাবশালীরা সে আইন মানছেন না। এ নিয়ে স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানালে বুধবার (২৪জুন) উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যান। এসময় আমডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামকে হাতেনাতে আটক করেন। বাকিরা পালিয়ে যায়। পরে প্রশাসনের নির্দেশনায় খাল থেকে প্রতিবন্ধক বাঁশের বানা (খাঁচা) মাছ ধরার কাজে ব্যবহৃত অপর সামগ্রী অপসারন করা হয়। 

উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, আটক সাইফুল ইসলামকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে আর কখনও তিনি এই অবৈধ কাজ করবেন বলে মুছলিকা নেওয়া হয়েছে। 

স্থানীয় লোকজনের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে ফুলজোড় শাখা নদীতে পানি বৃদ্ধি শুরু হলেই স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি খালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধভাবে মাছ ধরে আসছেন। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৪-০৬-২০২০ ০৪:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 809 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com