তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
২২ এপ্রিল, ২০২৬ ০১:৩৭ পূর্বাহ্ন

  

তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২৪-০৬-২০২০ ০৩:২৯ অপরাহ্ন
তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

এম এ মাজিদ:সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের নতুন নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে আয়োজিত সভায় সভাপত্বি করেন তাড়াশ উপজেলা মডেল প্রেসক্লাবের উপদেষ্টা বিশিষ্ট ও কবি সাহিত্যিক এম রহ্মত উল্লাহ। 

সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা। প্রধান অতিথির বক্তত্বা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক।এছাড়াও বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহববুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জামাল মিঞা শোভন, জহির উদ্দিন কারিগরি বিজ্ঞান স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাব আলী কিরণ, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, সগুনা ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, মাধাইনগর ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল, উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মাসুদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমতির সভাপতি আইয়ূবুর রহমান রাজন, উপজেলা জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, তাড়াশ থানার ডিএসবি এসআই আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশ, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির প্রমূখ। 

পরিচিতি সভায় বক্তরা উপজেলা মডেল প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন, যেহেতু আপনারা প্রত্যেকে দায়িত্বশীল সংবাদপত্রের সাথে জড়িত। আমরা আশা করবো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তাড়াশ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে যথাযথ ভূমিকা রাখবেন। 
এদিকে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ তার প্রতিনিধি অধ্যক্ষ আবু সাইদের মাধ্যমে উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের বিশেষ অভিনন্দন জানিয়েছেন। 


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৪-০৬-২০২০ ০৩:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 422 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com